বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার: অর্থ উপদেষ্টা বি‌টি‌ভিতে ভাষণ দেবেন তারেক রহমান

দহগ্রাম সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়া নির্মাণ ভারতীয়দের, বিজিবির বাঁধায কাজ বন্ধ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে। এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে।শনিবার (১ মার্চ) সকালে বিজিবি এ ঘটনায় বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়। বিকেলে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। বিজিবি ও সীমান্তবাসীরা জানান,  দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলের খুব কাছে গিয়ে অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। বিজিবির অবস্থান জোড়দার হলে কাজ বন্ধ করে বিএসএফ। তবে নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ। 

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে আজ বিকেল সাড়ে চারটার দিকে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদেস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিংয় নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, কিছু না জানিয়ে আবারও কাঁটাতাড়ের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএসএফ আমাদের জানিয়েছে যে তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরণের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit