বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি বাস নিয়ে আসার ঘটনায় টিআইবির বিবৃতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার বাইরের জেলা থেকে সরকারি নির্দেশে বাস অধিযাচনের (রিকুইজিশন) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

একইসঙ্গে টিআইবি বলছে, এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। 

এছাড়াও ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’-এর ব‍্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরোনো চর্চা পরিহার করার জন‍্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ মার্চ) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হাত ধরে গঠিত এনসিপি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হয়ে উঠতে পারে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই প্রত্যাশা পূরণে দলটিকে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং বাস অধিযাচনের এই নজিরকে রেড এলার্ট হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, এনসিপির মতো নতুন রাজনৈতিক দল যদি জিরো-সাম রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে মুক্ত থাকতে না পারে, তবে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক চেতনার বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। দেশের রাজনীতিতে দীর্ঘদিনের লালিত কর্তৃত্ববাদী আচরণের পরিবর্তনে নতুন দলগুলো মূল অনুঘটকের ভূমিকা রাখবে বলে জনগণ আশা করে।

টিআইবি মনে করে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো, নিরপেক্ষ থাকা এবং কোনও রাজনৈতিক শক্তিকে কোনও ধরনের সুবিধা না দেওয়া। পাশাপাশি এনসিপিসহ নতুন রাজনৈতিক দলগুলোর উচিত, অতীতের ক্ষমতার অপব্যবহার ও কর্তৃত্ববাদী চর্চা থেকে দূরে থাকা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটির যোগ দেওয়া ঘিরে জেলার পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, পিরোজপুরের ডিসি (জেলা প্রশাসক) অফিস এই কাজে সহায়তা করেছে।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৫,/রাত ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit