রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

দুর্গাপুরে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এছাড়াও লেবুসহ বেশকিছু জিনিসপত্রের দামও বেশি। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ মার্চ) দুপুরে পৌর শহরের বাজারগুলোর বিভিন্ন দোকান মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর।

স্থানীয় বাসিন্দা জিয়াউল হক শুভ জানান, বাজারে গিয়ে বোতলজাত ২ লিটার তেল কিনেছি, কিন্তু মূল্যের চেয়ে ৩০ টাকা বেশি গুনতে হয়েছে আমাকে। ৩০ টাকা বেশি কেন রাখলেন উত্তরে দোকানী বলে তেলের সরবরাহ কম, দোকানিরা বেশি দামে তেল কিনেছে তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। তেল অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর সাংবাদিকদের জানান, এসব অভিযোগে বাজার মনিটরিং এ গিয়ে নিষিদ্ধ পলিথিনে জিনিসপত্র বিক্রির দায়ে এক দোকানীকে ১ হাজার জরিমানা করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের বিষয়ে ডিলারদের সাথে কথা বলেছি। কেউ যদি মূল্যের থেকে বেশি দাম রাখে তাহলে প্রমানসহ পেলে আমরা ব্যবস্থা নেব।

এছাড়াও বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি। কোন কারণ ছাড়াই কেউ অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি করলে, তা না কেনার জন্য জনগণকে সচেতন হতে অনুরোধ জানান তিনি। এসময় বৈষম্য ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্নআহবায়ক রাতুল খান রুদ্র, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, অফিস সহকারি আব্দুল মোতালেব, দুর্গাপুর থানা পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit