বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বোচাগঞ্জে ৩৫কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে শুক্রবার দিবাগত ভোর রাতে ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার এর নিদের্শে এস.আই মহুবার রহমান ও এ.এস.আই মোঃ কাওছার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের বসবাসকারী মৃত- আনছার আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম এর পুকুর হতে পরিত্যাক্ত অবস্থায় স্থানীয় জনগণের সহযোগিতায় মূর্র্তিটি উদ্ধার করার পর জব্দ তালিকা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার বলেন, ধারনা করা হচ্ছে এটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এখন পর্যন্ত মূর্তিটি পরীক্ষা করা হয়নি তবে বিশেজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit