বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সন্ত্রাসী হামলা চালিয়ে দৈনিক লাখোকন্ঠের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ তসলিম হোসেনের হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিনটন মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার সন্ত্রাসীরা গুরুতর ওই সাংবাদিককে কয়েক ঘন্টা আটকে রাখে।

আহত সাংবাদিক তসলিম হোসেন জেলার হাতিয়ার উপজেলার বাসিন্দা। তিনি গত ৬ বছর ধরে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। হামলার শিকার সাংবাদিক তসলিম হোসেন অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নোয়াখালী পৌর বাজারে যাওয়ার পথে বার্লিংটন মোড়ে স্থানীয় লন্ড্রি আনিস তার সহযোগীদের নিয়ে আমাকে আটক করে।

একপর্যায়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকার করায় আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার বাম হাতের হাড় ভেঙ্গে যায় এবং বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হই। পরে স্থানীয় এলাকাবাসী তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আমি হাসপাতালে ৬ নং ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় আমি স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও  সুবিচার প্রার্থনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি পক্ষ সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে থানায় এসছে। তারা বলেছে ওই সাংবাদিক পড়ে গিয়ে হাত ভেঙেছে। তবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit