বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস, ৪১ শ্রমিক নিখোঁজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সীমান্তবর্তী মানা গ্রামের কাছে এই ঘটনাটি ঘটে।

খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। একই সঙ্গে উদ্ধারকাজে যোগ ‍দিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস অরগাইজেশনের (বিআরও) সদস্যেরা। বিআরওর এক ইঞ্জিনিয়ার সিআর মীনা সংবাদ সংস্থা এনআইএকে বলেন, ঘটনাটি ঘটেছে বিআরওর একটি ক্যাম্পের কাছে। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। তিন থেকে চারটি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
 
উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক দীপম শেঠ জানান, দুর্ঘটনার সময় ওই স্থানে ৫৭ জন শ্রমিক অবস্থান করেছিলেন। তিনি জানান, গত দুই ঘণ্টা ধরে উদ্ধার কাজ চলছে। তবে প্রতিকূল আবহাওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রবল তুষারপাত ও ঝোড়ো বাতাসের কারণে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা বরফ কাটার যন্ত্র ব্যবহার করে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছি। 
চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, ‘ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হচ্ছে না, ফলে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।’
 
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী তুষারধসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং উদ্ধার অভিযানের বিষয়ে আশ্বস্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সব শ্রমিক ভাইয়ের নিরাপত্তার জন্য আমি ভগবান বদ্রিনাথের নাথের কাছে প্রার্থনা করছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit