সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযান চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে ৮০বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ওজন মাপার মেশিন ২টি ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে, যার বাজার মুল্য চার লক্ষ আটত্রিশ হাজার টাকা। বুধবার রাতে দুর্গাপুর পৌরশহরের মেছুয়া বাজার এলাকার এক মার্কেটে মঞ্জু মিয়া ও আবুল হোসেনের দোকান থেকে ভারতীয় চিনি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া (৫৩) দক্ষিনপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে এবং আবুল হোসেন (৩৬) খরস এলাকার সাহেদ আলীর ছেলে।সেনাবাহিনী সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তাদের নিজস্ব গোয়েন্দা সদস্যগন, ওই মার্কেটে ভারতীয় চিনির মজুদ রয়েছে জানতে পেরে চিনি কিনতে যায়। সেখানে চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া ও আবুল হোসেন দোকান থেকে চিনি কিনার প্রাক্কালে গোয়েন্দা সংস্থার লোক বুঝতে পেরে কৌশলে মঞ্জু ও আবুল হোসেন মার্কেট থেকে পালিয়ে যায়। পরবর্তিতে সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে পুলিশের সহায়তায় ওই মার্কেটে যৌথ অভিযান চালিয়ে ৮০বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান,আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্য ও পুলিশের সহায়তায় ওই মার্কেটে অভিযান চালিয়ে ৮০বস্তা ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করেছি। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন, সেনাবাহিনীর অভিযানের খোঁজ পেয়ে ঘটনাস্থল থেকে জব্দকৃত ৮০ বস্তা ভারতীয় চিনি সহ ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করে থানায় নিয়ে এসেছি। পরবর্তি আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit