বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি, নেপথ্যে ছিল অন্য কারণ হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, পুলিশ মোতায়েন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার সকাল থেকেই হল থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হয়ে যান অনেকে। 

মূলত নিরাপত্তার স্বার্থে গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আজ সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েট প্রশাসন। 

মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আরও ১-২ দিনের সময় দিয়ে হল ত্যাগের নির্দেশনা দেওয়া উচিত ছিল বলে জানান তারা। 

তবে গতকাল রাতে হলত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছিলেন কিছু সংখ্যক শিক্ষার্থী। রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। 

এদিকে ক্যাম্পাসের দুই গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit