বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

টিকে থাকার ম্যাচে নির্বিষ ব্যাটিং মুশফিক-মিরাজদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলে টিকে থাকবে, হারলে বাদ। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা হতাশ করলেন। বিশেষ করে মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজ, হৃদয়রা মোটেই দায়িত্ব নিতে পারেননি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধিনায়ক শান্তর ফিফটি আর শেষদিকে জাকের-রিশাদের লড়াকু দুই ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলতে সমর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং পাঠায় নিউজিল্যান্ড। সৌম্য সরকার একাদশ থেকে বাদ পড়ায় তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন এই ওপেনিং কম্বিনেশনে শুরুটা একদম মন্দ হয়নি টাইগারদের। তানজিদ-শান্ত মিলে উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে তোলেন ৪৫ রান। তবে মাইকেল ব্রেসওয়েলের বলে তানজিদ মিড উইকেটে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লে ভাঙে তাদের জুটি। ফেরার আগে ১ চার ও ২ ছক্কায় ২৪ রান করেন এই ওপেনার।

তিনে নেমে ক্রিজে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজ। মিড অনে মিচেল স্যান্টনারকে ক্যাচ প্র্যাকটিস করানোর আগে তার ব্যাটে আসে একটি করে চার-ছক্কায় ১৩ রান। এরপর মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটাররা হতাশ করেন। অল্প রানের ব্যবধানে ফিরে যান তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তাদের তিনজনকেই সাজঘরের পথ চিনিয়েছেন ব্রেসওয়েল। এর মধ্যে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা হৃদয় এদিন শুরু থেকেই ব্যাট হাতে স্বাচ্ছন্দ্যে ছিলেন না। একের পর এক ডটে চাপ বাড়ছিল তার ওপর। সে চাপ থেকে মুক্তি পেতেই ব্রেসওয়েলের অফ স্টাম্পের অনেক বাইরের বল শুন্যে ভাসিয়ে খেলে ক্যাচ হয়েছেন উইলিয়ামসনের। ২৪ বলে ৭ রানের হতাশাজনক ইনিংস খেলে বিদায় নেন তিনি।

এদিকে ক্রিজে এসেই উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হয়েছেন ৫ বলে ২ রান করা মুশফিক। একই কায়দায় ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ (৪)। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যেও ঠাঁয় দাঁড়িয়েছিলেন অধিনায়ক শান্ত। ইনিংস শুরু করতে নেমে ৭১ বলে ফিফটি তুলে নেন তিনি। তবে দল একের পর এক উইকেট হারানোয় ফিফটির পরও এক্সিলারেটরে পা রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। রান তোলার চাপ যখন বাড়তে থাকে তখন হঠাৎ আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন তিনিও। দলীয় সর্বোচ্চ ৭৭ রানে ও’রুর্কের বলে ক্যাচ তুলে দিয়ে প্রতিরোধ ভাঙে তার।

শেষদিকে জাকের আলী ও রিশাদ হোসেনের দুটি ইনিংসে দুইশ ছাড়ায় বাংলাদেশের স্কোর। ৪৯তম ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফেরার আগে ৪৫ রান করেন জাকের, ২৬ রান আসে রিশাদের ব্যাটে। কিউইদের পক্ষে ১০ ওভার বল করে স্রেফ ২৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন ব্রেসওয়েল। দুই উইকেট গেছে উইল ও’রুর্কের ঝুলিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit