বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দুর্গাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ ও দুর্গাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশে সোমবার বিকেলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকগণ অংশগ্রহণ করে।প্রতিযোগিতার বিষয়বস্ত ছিলো ‘‘মুল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটৈ’’। এর পক্ষে অবস্থান করে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এবং বিপক্ষে অবস্থান করে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিপক্ষের দল বিজয়ী এবং পক্ষের রানারআপ এবং দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মীম শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে। এতে মডারেটর ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সাফিয়া সুলতানা, প্রভাষক ও সাংবাদিক তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা।

বিতর্কপুর্ব আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ: সভাপতি এম এন আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুদক, সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ- সহকারী পরিচালক রেজওয়ান আহমেদ, দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রনজিৎ সেন, মুলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুল
আজিজ।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। নতুন বাংলাদেশ বিনির্মানে দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতি বাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করুন। সকল শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে তুলতে, উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সততা স্টোর গড়ার জন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কে বিশেষ অনুদান প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit