শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাল থেকে নতুন পরিস্থিতির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : কাল থেকে নতুন পরিস্থিতি দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘রাতেই আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি ডেকেছি। আমরা বসে বিশেষ পরিকল্পনা নির্ধারণ করবো।’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি কাল থেকে তারা টহল কার্যক্রম কঠোরভাবে জোরদার করবে। তারা যদি ব্যবস্থা নিতে না পারে তাদের বিরুদ্ধে ও আমি অ্যাকশন নিব। দেশবাসীকে আমি আশ্বস্থ করতে চাই আজ সকালে পরিস্থিতি দিনে দিনে আর উন্নতি হবে। অবনতি হওয়ার কোন সুযোগ নাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবই তিনি বলেন, সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চলমান রয়েছে। একটি মোটরসাইকেলে যাতে দুইজনের বেশি আরোহী চড়তে না পারে তা নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, হেলমেট ছাড়া কাউকে মোটরসাইকেলে চলতে দেওয়া হবে না। দায়িত্ব নেওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায়ে তার পদত্যাগ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারাই বলুন পরিস্থিতির উন্নয়ন হয়েছে কিনা!’ 

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ারই অবস্থা ছিল না। বর্তমানে পুলিশ বিজিবি আনসার অনেক সক্রিয় ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। ম্যাজিস্ট্রেসী পাওয়ার নিয়ে সেনাবাহিনীর সদস্যরা ও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ সিদ্দিকী, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit