শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু নরসিংদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার  ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের আজকের স্বর্ণের দাম: ৩১ অক্টোবর ২০২৬ লন্ডনে কিশোরী ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশিকে খুঁজছে পুলিশ বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর ৩১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন বন্ধু দ্বীপ ১৫শ’ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : “জাগো বাহে তিস্তা বাচাই” স্লোগানে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচি সফলভাবে সমাপ্ত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্নয়ক ও কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির সকল সমন্বয়ক, জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, শুশীল সমাজের প্রতিনিধি, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, সাংবাদিকসহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত সাধারণ মানুষেরা এ অনুষ্ঠানে অংশ নেয়।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এ মূল্যায়ন সভায় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগের পাঁচ জেলার মানুষের সঙ্গে একত্বতা প্রকাশ করে বলেন, যারা ৪৮ ঘন্টার কর্মসূচি টি অক্লান্ত পরিশ্রম ও কষ্ট করে সফল করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি আরো বলেন, যারা এই আন্দোলনে আত্মত্যাগ করতে শিখেছে তাদের এই আত্মত্যাগ কোনদিন বৃথা যেতে পারনা। ইনশা আল্লাহ আমাদের এই আন্দোলনের সুফল আমরা খুব শিঘ্রই পাবো।এসময় লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিক, শুশীল সমাজ ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কগণ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit