বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

কাল থেকে নতুন পরিস্থিতির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : কাল থেকে নতুন পরিস্থিতি দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘রাতেই আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি ডেকেছি। আমরা বসে বিশেষ পরিকল্পনা নির্ধারণ করবো।’ 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি কাল থেকে তারা টহল কার্যক্রম কঠোরভাবে জোরদার করবে। তারা যদি ব্যবস্থা নিতে না পারে তাদের বিরুদ্ধে ও আমি অ্যাকশন নিব। দেশবাসীকে আমি আশ্বস্থ করতে চাই আজ সকালে পরিস্থিতি দিনে দিনে আর উন্নতি হবে। অবনতি হওয়ার কোন সুযোগ নাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবই তিনি বলেন, সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চলমান রয়েছে। একটি মোটরসাইকেলে যাতে দুইজনের বেশি আরোহী চড়তে না পারে তা নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, হেলমেট ছাড়া কাউকে মোটরসাইকেলে চলতে দেওয়া হবে না।

দায়িত্ব নেওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায়ে তার পদত্যাগ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারাই বলুন পরিস্থিতির উন্নয়ন হয়েছে কিনা!’ 

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ারই অবস্থা ছিল না। বর্তমানে পুলিশ বিজিবি আনসার অনেক সক্রিয় ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। ম্যাজিস্ট্রেসী পাওয়ার নিয়ে সেনাবাহিনীর সদস্যরা ও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ সিদ্দিকী, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit