মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

ডেভিল হান্ট অভিযানে লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ঢাকাগামী শাহ আলী বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ লালমনিরহাট ট্রাক, ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত গোলাম রসুলের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলা শহরের শাহ আলী ঢাকা বাস কাউন্টারে লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শ্রমিকলীগ নেতা পালানোর চেষ্টা করলে বাস কাউন্টার ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।তাকে ঢাকা যাত্রাবাড়ির একটি হত্যা মামলা ও লালমনিরহাটের বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit