রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম

পাকা চুল কি তুলে ফেলা উচিত? চুল পাকা রোধে করণীয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এক সময় পাকা চুল দিয়ে বয়স মাপা যেত। বৃদ্ধ হলে কাঁচা চুলে পাক ধরাই স্বাভাবিক। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেছে। এখন তরুণ-বৃদ্ধ যে কারোরই চুল পাকতে পারে। কমবয়সে কারো দু-একটা চুল পাকলে সেটি তুলে ফেলার চেষ্টা করেন। কিন্তু প্রায়ই গুরুজনরা বা অন্যান্যরা সাবধানবাণী দেন- ‘পাকা চুল তুলো না। যত তুলবে তত বেশি হবে’।

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধশিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
এখানেই শেষ নয়। এমনও শোনা যায় যে সাদা চুল তোলার পর সেই স্থানটি নাকি আঙুল দিয়ে ঘষে দিতে হয়। নয়তো রোমকূপ থেকে নির্গত তরল অন্য চুলে লেগে সেগুলোও সাদা করে দেয়। আসলেই কি এমনটা হয়? এটি কি সত্য না কেবলই মিথ্যা?

Ad

পাকা চুল তুললে কী বেশি হয়?

বিশেষজ্ঞদের মতে, পাকা চুল টেনে তোলার পর সেই জায়গায় একগুচ্ছ পাকা চুল গজানোর ধারণা পুরোটাই মিথ্যা। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। একটি রোমকূপ থেকে একটি চুলই গজাতে পারে। তাই পাকা চুল উপড়ে ফেললে সেখানে নতুন করে একটি চুলই গজাবে। একগুচ্ছ কখনোই নয়। এমন ধারণা মনে থাকলে আজই ঝেড়ে ফেলুন। তারচেয়ে বরং পাকা চুল কেন হয় তার পেছনের সঠিক কারণগুলো জেনে রাখুন।

আদালতে বাদীকে আসামি পক্ষের লোকজনের মারধর, আটক ২আদালতে বাদীকে আসামি পক্ষের লোকজনের মারধর, আটক ২
চুল পাকার কারণ

ফলিকলের রঞ্জক কোষের কারণে চুলের নির্দিষ্ট রঙ (কালো, বাদামি, লালচে, সোনালি ইত্যাদি) হয়ে থাকে। সেই কোষ যদি মারা যায় তাহলে চুলের রঙ ধূসর বা সাদা হয়ে যায়। রঞ্জক তৈরি বন্ধ হয়ে গেলে, সেই ফলিকল থেকে গজানো চুল ধূসর বা সাদাই হবে। পারিবারিক ইতিহাস, লিভারের সমস্যা, স্ট্রেস, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা বয়সজনিত কারণে রঞ্জক উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ চুল পাকার পেছনে এই কারণগুলো দায়ী। অনেকের মধ্যেই ধূসর বা পাকা চুল ছিঁড়ে ফেলার প্রবণতা রয়েছে। তবে এটি কোনো সঠিক সমাধান নয়। বরং এভাবে নিয়মিত চুল তুলে ফেললে সংক্রমণ কিংবা টাক পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন হলো, তাহলে কী করবেন?

পাকা রোধে কী করণীয়

পাকা চুলের সমস্যা সমাধানে অনেকেই অনেক ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। চুল পাকা রোধে আপনি যে ব্যবস্থা নিতে পারেন।

চুল উপড়ে ফেলা যাবে না

পাকা চুল উপড়ে ফেলা যাবে না। যদি বারবার পাকা চুল তুলে ফেলেন, তবে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হবে এবং চুল পাতলা হয়ে যাবে।

চুল ডাই করা

চুল ডাই করা যেতে পারে। অবশ্যই ভালো মানের ডাই ব্যবহার করুন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো কন্ডিশনার ব্যবহার করতে হবে।

চুলে হাইলাইটার ব্যবহার

অনেকে চুলে হাইলাইটার ব্যবহার করেন। যদি চুলে রং করাতে না চান, তবে হালকা রং দিয়ে হাইলাইট করে ফেলতে পারেন। এতে পাকা চুলের উপস্থিতি চোখে পড়ে না। অস্থায়ী কনসিলার ব্যবহার করা যায়। প্রতি ছয় থেকে আট সপ্তাহ পর চুলে রং করতে পারেন, এর চেয়ে ঘন ঘন নয়। কিন্তু এ সময়ের মধ্যে আবার পাকা চুলের গোড়া দেখা যেতে পারে। সে ক্ষেত্রে অস্থায়ী হেয়ার কালার স্প্রে বা পাউডার ব্যবহার করতে পারেন। যদি তা না থাকে, সিঁথির পাকা চুল ঢাকতে অল্প পরিমাণে গাড় রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।

সান প্রোটেকশন

চুল পাকা শুরু করলে আরও একটি কাজ করতে হবে, তা হলো, সান প্রোটেকশন। মাথার ৫০ শতাংশের বেশি চুল যদি পেকে যায়, তবে তা সূর্যের আলোতে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ সময়ে ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করতে পারেন। পাশাপাশি নিতে পারেন চিকিৎসকের পরামর্শ।

ছাঁটাই করুন

সাদা চুল টেনে তোলার চেয়ে বরং ছাঁটাই করে নেওয়া বেশি ভালো। ছোট পরিষ্কার কাঁচি দিয়ে সাবধানে মাথার ত্বকের কাছের অংশের সাদা চুল কেটে ফেলুন। এতে ফলিকলের ক্ষতি হয় না, চুল মসৃণ থাকে।

চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭
ধূসর চুলেই হোক স্টাইল

এখন চুলের রঙ নিয়ে কেউ মাথা ঘামায় না। বরং ভিন্ন ভিন্ন রঙ করান। তাই চুল পাকলে মন খারাপ করবেন না। বরং ধূসর চুলেই স্টাইল করুন। স্টাইলিশ হেয়ার কাট, সঠিক যত্ন এবং সঠিক জীবনযাপন মানলে সাদা চুলও হয়ে ওঠে অনন্য। স্টাইল স্টেটমেন্টে আসে আভিজাত্য। আর সাদা চুল যদি ঢাকতেই চান তাহলে মেহেদি লাগাতে পারেন। হেয়ার কালার করালে অবশ্যই ভালো ব্র্যান্ডের রঙ বেছে নিন।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit