বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মনিরামপুরে বেড়ি বাঁধ ভেঙ্গে ১২শ বিঘা বোরো আবাদ পানির তলে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ভবদহের জলাবদ্ধতার করাল গ্রাসে এবার দূর্বাডাঙ্গা ইউয়িনের হরিনা বিলের খালের বেড়িবাঁধটি ভেঙ্গে তলিয়ে গেছে ১২’শ বিঘা বোরো আবাদ। এছাড়াও পাশের ঘেরটি তলিয়ে ভেসে গেছে প্রায় কোটি টাকার মাছ। সব মিলিয়ে ক্ষতি হয়েছে পাঁচ কোটি টাকার। আর এ ঘটনা শনিবার ভোরে। এ দিকে বোরো ধানের আবাদ রক্ষা করতে মাইকিং করে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও বালুর বস্তা দিয়ে রোববার সকাল থেকে দ্বিতীয় দফায় শুরু করেছে বাঁধটি মেরামতের।


এলাকাবাসী জানায়, মনিরামপুর উপজেলার ভবদহ সংলগ্ন দূর্বাডাঙ্গা ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত একটি খাল। ওই খাল দিয়ে এলাকার ২৭ বিলের পানি গিয়ে ভবদহ ডায়ের খালে পড়ে। খালের দুই পাশ উচু করে বেড়ি বাঁধ দেওয়া রয়েছে। খালের বেড়ি বাঁধের পূর্ব পাশে স্থানীয় বিমল কুমার মন্ডল নামে এক ব্যক্তি এলাকার কয়েক’শ কৃষকের কাছ থেকে ১২শ বিঘা জমি লিজ নিয়ে ঘেরের ব্যবসা করে আসছে। চুক্তি অনুসারে ওই ঘেরে মাছ চাষের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি নিস্কাশন করে কয়েক’শ কৃষক(প্রকৃত জমির মালিক) বোরো আবাদ করে আসছে।

কিন্তু ২৭ বিলের পানির চাপে শনিবার ভোরে খালের বেড়ি বাঁধ ভেঙ্গে ১২শ বিঘার ঘেরের মধ্যে রোপন করা বোরো ধান তলিয়ে যায়। ভেসে গেছে পাশের একটি বড় ঘেরের প্রায় কোটি টাকার মাছ। এরপর স্থানীয় এলাকাবাসী সকাল থেকে সম্মলিত প্রচেষ্টায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে মাইকিং করে এলাকাবাসী রোববার সকাল থেকে দ্বিতীয় দফায় সম্মিলিত চেষ্টায় স্বেচ্ছাশ্রমে বাঁশ এবং বালুর বস্তা দিয়ে আবারও বাঁধটি রক্ষার চেষ্টায় নেমেছেন।

১২শ বিঘার ওই ঘের মালিক বিমল কুমার মন্ডল জানান, তার ঘেরের মধ্যে (ছোট ক্যানেলে) থাকা প্রায় কোটি টাকার মাছ ভেসে গেছে। এছাড়া কৃষকদের রোপন করা বোরো ধান ক্ষেতে তলিয়ে গেছে। হঠাৎ এ বাঁধ ভেঙ্গে বোরো ক্ষেত তলিয়ে যাওয়ায় এলাকার চাষীদের মধ্যে দেখা দিয়েছে চরম হাতাশা। দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন ও স্থানীয় ইউপি সদস্য দীপক কুমার রায় জানান, রোববার সকাল থেকে প্রায় হাজারো মানুষ ভেঙ্গে যাওয়া স্থানের বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ দিকে খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আকতার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম। কৃষি অফিসার জানান, পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের অন্তত: চার কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রকল্প বাস্তবায়ন অফিসার জানান, ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে যথাসম্ভব সহযোগীতা করা হবে।

তবে পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যনার্জী জানান, ১২’শ বিঘার এ ঘেরের পানি নিষ্কাশন করায় পাশের খালের পানির চাপে ব্যক্তি মালিকানাধীন এ বেড়িবাঁধটি ভেঙ্গে যেতে পারে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগীতার আশ্বাস দিয়ে জানান, ইতিমধ্যে দূর্বাডাঙ্গা ইউনিয়নসহ আশপাশের বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজে যোগ দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit