বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ফাল্গুনের বৃষ্টিতে সিক্ত হলো শেরপুরের প্রকৃতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : শীতের আমেজ কাটতে না কাটতেই ফাল্গুনের বৃষ্টিতে সিক্ত হলো শেরপুরের প্রকৃতি। রোববার সকাল ১০টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি নামে। ঘণ্টাখানেক সময় ধরে চলা এ বৃষ্টির সময় হালকা ঝড়ো বাতাসও বয়ে যায়।

হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অনেকে। কাজের উদ্দেশে বের হওয়া অনেকে বৃষ্টিতে ভিজেছেন। বাধ্য হয়ে অনেককে ফিরতে হয়েছে বাড়িতে।  বৃষ্টিতে অনেক কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, ‘রোববারের বৃষ্টি বোরো ধানের জন্য উপকারী।  আলু ও সরিষার আবাদ ইতোমধ্যে বেশিরভাগ কৃষক ঘরে তুলেছেন। যারা এখনও তুলতে পারেননি, তাদের কিছুটা ক্ষতি হবে। এই বৃষ্টিতে অনেক আমের মুকুল ঝড়ে পড়বে। ’

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit