শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

চৌগাছায় চুরির আতঙ্ক, প্রতিরোধে থানার ওসির সচেতনমূলক সভা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল হানা দিচ্ছে বিভিন্ন গ্রামে। চোরদের প্রধান লক্ষ্য গবাদিপশু চুরি, পাশাপাশি ছোট যানবাহন ও অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি হচ্ছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ লক্ষ্যে থানার চৌগাছা ওসি আনোয়ার হোসেন বিভিন্ন গ্রামে সচেতনতামূলক সভার আয়োজন করছেন। তার ধারাবাহিকতায় শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এলাকাবাসীকে সংঘবদ্ধভাবে পাহারা দেওয়ার পরামর্শ দেন এবং গ্রাম পাহারার জন্য কমিটি গঠনের আহ্বান জানান। এ সময় সভায় থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় ওসি আনোয়ার হোসেন বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং চুরি প্রতিরোধে তৎপর রয়েছে। চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি, জনগণকে সচেতন করতে নিয়মিত উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে, যেন সবাই অপরাধ দমনে ভূমিকা রাখতে পারেন।”

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit