শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জেলেনস্কি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অগুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় জেলেনস্কির থাকা নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমাদে শো’-তে গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা শুরু করেছে, সেখানে ইউক্রেনের নেতাকে রাখা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কয়েক বছর ধরে দেখছি। আমি দেখছি জেলেনস্কি আলোচনা করছে। তার আর কিছু করার নেই। আর আপনি এ নিয়ে বিরক্ত, শুধুমাত্র বিরক্ত।

তিনি আরও বলেন, জেলেনস্কি তিন বছর ধরে বৈঠকে আছে। কিন্তু কিছুই করতে পারেনি। তো আমি মনে করি না তিনি (শান্তি আলোচনায়) উপস্থিত থাকার মতো গুরুত্বপূর্ণ। জেলেনস্কি চুক্তি কঠিন করে দেয়। কিন্তু দেখুন তার দেশে কী হয়েছে। এটি ভেঙে ফেলা হয়েছে।

ট্রাম্প সতর্কতা দিয়ে বলেছেন, পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন। যদি জেলেনস্কি ইউক্রেনকে বাঁচাতে চান, তাহলে তার চুক্তি করা উচিত। তিনি বলেন, পুতিন চুক্তি চায়। কিন্তু তার চুক্তি না করলেও চলবে। তিনি চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারবেন।

এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি ও বাইডেন চাইলে রাশিয়ার হামলা আটকাতে পারত। কিন্তু তারা এ নিয়ে যথেষ্ঠ কাজ করেননি, পুতিনের সঙ্গে আলোচনা করেননি। ট্রাম্প বলেন, পুতিনকে বুঝিয়ে এই হামলা ঠেকানো যেত। কিন্তু তারা জানে না, কীভাবে কথা বলতে হয়। আমি পুতিনকে ভালো বলতে চাইছি না। কিন্তু এ যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit