বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৪৫ বাংলাদেশিসহ ৬৮ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। আটককৃতদের মধ্যে বাংলাদিশ ছাড়াও ১৬ জন পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নাগরিক রয়েছে।

আটক ৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটে। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানায় একেপিএস।

বিবৃতিতে জানানো হয়,পর্যটক হিসাবে প্রবেশের দাবি করলেও আটক ব্যক্তিরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং তারা বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরবর্তীতে তাদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাইবাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) প্রদান করা হয়।

সংস্থাটি আরও জানায়, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার ৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে কেএলআইএর’র নজরদারি দল, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit