মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

‘ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, ফিরে আসার চেষ্টা করলেও প্রতিষ্ঠা পাবে না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যুই হলো অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভাষা শহীদরা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ভাষা শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন। তাদের ভুলে যাওয়া শহীদদের আত্মার প্রতি অবমাননার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভাষা আন্দোলনে অংশ নেওয়া অনেকেই মানবেতর জীবনযাপন করেছেন, অথচ তাদের পুনর্বাসন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। শহীদরা প্রত্যেকেই একেকটি ইতিহাস বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৯৫২ আমাদের শিক্ষা দেয়, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে। যারা ৫২-তে লড়াই করেছেন, তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

এসময় জামায়াতে ইসলামির আমীর বলেন, ২৪এর আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেছিলেন সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit