শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

বোচাগঞ্জে সাতদিন ব্যাপী একুশে বই মেলার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View
মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ক্যাম্পাসে বৃহস্পতিবার সাতদিন ব্যাপী একুশে বই মেলার শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে বই মেলার শুভ উদ্বোধন করার পর উপজেলা অবিনাশী বাংলা চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেছেন, জ্ঞান আহরনে বই পড়ার কোন বিকল্প নাই। দোলনা থেকে মৃতু পর্যন্ত বই পড়তে হবে। সেটা যে কোন বই হতে পারে।

আমরা কবিতা, আবৃত্তি, রবীন্দ্র নাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম পড়ে বড় হয়েছি। এখন বই মেলাগুলোতে মানুষের তেমন আগ্রহ দেখা যায় না। আমরা এমনটা চাই না। তিনি জেনারেশন জেট, জেনারেশন আলফা এর প্রতি অনুরোধ জানিয়ে বলেন সামনের দিন গুলোতে তোমরা রাষ্ট পরিচালনা করবা আর রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই তোমাদেরকে জান্তে হবে। জান্তে হলে বই পড়তে হবে। এছাড়াও সভায় উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, কবি ও লেখক বিধান দত্ত, লেখক এ্যাডভোকেট আব্দুর রশিদ, জাতীয় নাগরিক কমিটি বোচাগঞ্জ উপজেলা শাখার অন্যতম সদস্য মোঃ তাফসির হাসান প্রমুখ বক্তব্য রাখেন। বই মেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও লেখক এবং কবি স্টল দিয়েছেন।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit