শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

উত্তরায় বাস চাপায় নারী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : উত্তরায় রাইদা বাস চাপায় জেনেদা বেগম নামে এক নারী নিহতের ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে উত্তরা হাউস বিল্ডিং বাসস্ট্যান্ডে উত্তরার সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

পরে পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন।

বেলা পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পযর্ন্ত ১ ঘন্টাব্যাপী ঢাকা থেকে টঙ্গীমুখী মহাসড়ক অবরোধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এসময় বক্তব্য রাখেন উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান, সাইফুল ইসলাম ভূইয়া, মো: মনির হোসেন, নিহত নারীর স্বামী আব্দুল গণি, তার মেয়ে নিলুফার ইয়াসমিন।

দোষী বাস চালকের সঠিক বিচার এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, রাইদা পরিবহনের ২টি বাস বেপরোয়াভাবে ওভারটেকিং করার সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উত্তরা জমজম টাওয়ারের মোড়ে রাস্তা পারাপার হতে যেয়ে বাস চাপায় উত্তরা কর কমিশনার অফিসের ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।

এই ঘটনার জের ধরে আবাসিক এলাকায় বাস চলাচল বন্ধ, লাইসেন্স ছাড়া বাস লেগুনা চালনা বন্ধ,
অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ী চালনা বন্ধ, রাইদা পরিবহনের অভিযুক্ত গ্রেফতারকৃত আসামিদের সঠিক বিচার ও রাইদা বাসচাপায় নিহত নারীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit