রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। স্বামীর জন্মদিনে বাইরে খাওয়ার জন্য কোনো হোটেলে যাচ্ছিলেন তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)। রাব্বি এবং মিম ৪-৫ বছর আগে বিয়ে করেছেন। তাদের কোন সন্তান নেই। দুজনই আপাতত বেকার বলে জানান স্বজনরা।

নিহতদের বন্ধু তানজিলা জানান, তাদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়। রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সোমবার তানজিলার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষে কলেজ গেটেই তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম দম্পতি। সেখানে জন্মদিন পালন করার পর মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সেই আবদারে তারা দুইজন পৃথক দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। মিরপুর-২ অথবা ৩০০ ফিট এলাকায় কোনো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।

তানজিলা আরও জানান, রাব্বির মোটরসাইকেলটি ছিল পিছনে। উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বির অবস্থান জানতে তিনি কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন এবং জানান উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন তারা। সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

আর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি, জানান তানজিলা।

উত্তরা (পূর্ব) থানার উপ-পরিদর্শক এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় তাদের দুজনকেই পড়ে থাকতে দেখা যায়। পাশেই তাদের মোটরসাইকেলটি পড়েছিল। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রাও কেউই দুর্ঘটনা ঘটতে দেখেনি। রাতেই তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit