মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

বইমেলায় চলছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ Time View

স্বাস্থ্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রাম।প্রতিদিন মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। পহেলা ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের নিকট থেকে ৩৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা স্টল নং-৫ ও ৬ (সোহরাওয়ার্দী উদ্যান)-এ চলছে এ কার্যক্রম।

সোমবার বিকেলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, পিএসসি, এনডিসি (অব.)। এসময় তিনি মানবতার কল্যাণে গৃহীত এমন উদ্যোগের প্রশংসা করেন। বই কেনার পাশাপাশি সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিতে মেলায় আসা দর্শনার্থীদের উৎসাহিত করেন।

তিনি বলেন, “অমর একুশে বইমেলার মত ঐতিহাসিক একটি ইভেন্টে স্বেচ্ছায় রক্ত দান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পাশে থাকুন এবং জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার দেয়া এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণকে।” মহৎ এ কাজের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির (অব.) সহ রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit