শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নেই ইমরানুর রহমান। তাই দেশের নতুন দ্রুততম মানবের মুকুট কার মাথায় ওঠে, তা নিয়ে বাড়তি আগ্রহ ছিল। তবে নতুন কোনো দ্রুততম মানব পায়নি বাংলাদেশ, বরং নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন।

তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট বলেন, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’

কোচের পাশাপাশি তার পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’এদিকে ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। 

পদক জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান শিরিন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। আমার বর্তমান টাইমিং থেকে আরো উন্নতি করলে এটা সম্ভব।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit