বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার একটি বিমান হামলায় আল-কায়েদা-সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হুররাস আল-দিনের (এইচএডি) এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন।

সোমবার আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) তাদের বিবৃতিতে জানিয়েছে, এ হামলার লক্ষ্য ছিল হুররাস আল-দিনের সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তা, তবে তারা ওই ব্যক্তির নাম উল্লেখ করেনি। সেন্টকম আরও জানিয়েছে, এই হামলা সন্ত্রাসী সংগঠনগুলোর বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের ওপর হামলার পরিকল্পনা ব্যাহত করতে পরিচালিত হয়েছিল।

এর আগে ৩০ জানুয়ারি সেন্টকম আরেকটি বিমান হামলায় হুররাস আল-দিনের সিনিয়র সদস্য মুহাম্মদ সালাহ আল-জাবিরকে হত্যা করেছিল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হুররাস আল-দিন ২০১৯ সালে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয় এবং এর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, আমরা আমাদের মাতৃভূমি ও মিত্রদের রক্ষা করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit