রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

রাজশাহীতে সাবেক মেয়রসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তার আলী ও আড়ানি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দুপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম রাজশাহী মহানগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, দেশের পটপরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা, মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে চলে যান। ডিবি পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit