বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঢাবির শামসুন্নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে ৩৩ নারী শিক্ষার্থী রাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার ছাত্রলীগের ধর্মঘট প্রতিহতে আশুলিয়ায় শ্রমিক দলের মহড়া মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে গেল আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ খুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ গফকে হারিয়ে সেমিফাইনালে নসকোভা ঘুরতে বের হয়ে ট্রাকের চাপায় ছাত্রদল নেতা নিহত, বান্ধবী আহত

ব্রাজিলে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

স্থানীয় কর্মকর্তাদের মতে, আকারে ছোট ওই ব্যক্তিগত উড়োজাহাজটি সাও পাওলো শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের কোয়াড্রা পৌরসভার একটি বনভূমিতে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সাও পাওলোতে একটি ছোট উড়োজাহাজ একটি রাস্তায় বিধ্বস্ত হয়, যা একটি বেসরকারি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনায় পাইলট ও উড়োজাহাজ মালিক নিহত হন।

গত বছরের আগস্টেও সাও পাওলোর নিকটবর্তী ভিনহেদো শহরে আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনায় ৭২ জন যাত্রী নিহত হয়েছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit