বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

জাতীয় জ্বালানি আধিপত্য কাউন্সিল গঠন করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি নীতি পরিচালনার জন্য ‘জাতীয় জ্বালানি আধিপত্য কাউন্সিল’ গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। খবর আনাদোলু এজেন্সির। কাউন্সিলটি স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম পরিচালনা করবেন এবং এর ভাইস-চেয়ার হবেন জ্বালানি সচিব ক্রিস রাইট।

ওভাল অফিসে ওই আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে আমাদের জ্বালানি বেশি এবং এখন আমরা তা উন্মুক্ত করতে যাচ্ছি। তিনি আরও বলেন, জ্বালানি দিয়ে যেকোনো দেশের তুলনায় আমরা বেশি অর্থ উপার্জন করতে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্লিন এনার্জি রয়েছে। এটা পেয়ে আমরা ভাগ্যবান। আমি এটাকে আমাদের পায়ের তলায় ‘তরল সোনা’ বলি এবং আমরা তা কাজে লাগাবো।

ট্রাম্প জানান, বারগামের নেতৃত্বে নতুন কাউন্সিলকে জ্বালানি অনুমোদন, উৎপাদন, বিতরণ, নিয়ন্ত্রণ ও পরিবহনের উপর ব্যাপক কর্তৃত্ব দেওয়া হবে। সেইসঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা যেন বাধা হয়ে না দাড়ায় সেই ব্যবস্থাও করা হবে। উদ্ভাবনের দিকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করার ম্যান্ডেটও দেওয়া হবে নতুন এই কাউন্সিলকে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit