মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত: নুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে। বেশিরভাগ রাজনৈতিক দল এ কথা বলেছে যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক।  

আজ শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিছু দল বুঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত, সহিংসতা বাড়বে। আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয়, এটা তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। কারণ, স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে।

তিনি আরও বলেন, গত ৫৩ বছর ইতিহাস আমরা দেখেছি যে, নির্বাচিত সরকার যত ফেয়ার ভোটে আসুক, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রভাব থাকে। আমরা জানিয়েছি যে, ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে আছে। জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু দশ মাস বাকি আছে, তাহলে এই দশ মাস কি স্থানীয় সরকারে প্রতিনিধিবিহীন থাকবে কি না? এ বিষয়টি বিবেচনার জন্য আমরা আহবান জানিয়েছি।

নুর বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা, নিষ্ক্রিয়তা, প্রশাসনিক ফ্যাসিবাদের দোসরদের যে এখনো অবস্থান। যার ফলে গত ছয় মাস সরকার কিন্তু পারফরম্যান্স করতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা উপদেষ্টার কার্যক্রমে জনমনে অসন্তুষ্টি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীর গতি রয়েছে। কৃষি এবং স্বরাষ্ট্র এরকম ভারী মিনিস্ট্রি দুইজনের পক্ষে সম্ভব না।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, রেল, সড়ক পরিবহন, এরকম গুরুত্বপূর্ণ তিনটি মিনিস্ট্রি একজনের পক্ষে পরিচালনা করা সম্ভব না। সে ক্ষেত্রে আমরা বলেছি যে, রাজনীতিবিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব না। যারা আগামী পাঁচ বছর রাজনীতিতে যুক্ত হবে না সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit