বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

এবার বদলে গেলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : বদলে গেল দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। ‘বঙ্গবন্ধ’ বাদ দিয়ে এটির নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম। নতুন এই নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।

এর আগে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করা হয়।

এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। আগে এই স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটিকে ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর দর্শকধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।

টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০০ সালে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট এই স্টেডিয়ামেই খেলেছিল। পরে এখান থেকে ক্রিকেট সরে যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম হওয়ার পর।

দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। আজ পরিবর্তন করল জাতীয় পর্যায়ের এক স্টেডিয়ামের নাম।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit