বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ব্রাইটনের কাছে লজ্জার হারে হতাশ চেলসি কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : শিষ্যদের এমন পারফরম্যান্সের পর হতাশা লুকাতে পারেননি কোচ এনজো মারেস্কা। গত বছরের জুলাইয়ে দায়িত্ব নেয়ার পর থেকে এটি দলের সবচেয়ে বাজে ম্যাচ বলে উল্লেখ করেছেন তিনি।

প্রিমিয়ার লিগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর মারেস্কা বলেন, ‘সম্ভবত আমি পৌঁছানোর পর এটা সবচেয়ে বাজে পারফরম্যান্স। বিশেষ করে আমরা এখন যে ধরনের ছন্দে আছি। আমরা লিগের চারে আছি। আজকে জিতলে লিগের তৃতীয় দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ১-এ আসতো। কিন্তু এখন ব্যবধানটা আরও বড় হলো। এ ধরনের পারফরম্যান্স কেউ আশা করে না। আমরা হতাশ, এমন পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি।’

হারের সঙ্গে বাজে পারফরম্যান্সের কারণটাও উল্লেখ করেছেন ইতালিয়ান এ কোচ। মূলত বেশিরভাগ তারকা ইনজুরিতে থাকায় আশানুরূপ ফল পাচ্ছে না দল। মূল স্ট্রাইকাররা না থাকায় ব্রাইটনের বিপক্ষে গোলের সুযোগও তৈরি করতে পারেনি ব্লুজ। এর আগে একই দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েছিল তারা। তবে সমাধান বের করার চেষ্টায় আছেন মারেস্কা।

ইতালিয়ান এ কোচ বলেন, ‘ইনজুরি আমাদের সমস্যায় ফেলেছে। বিশেষ করে স্ট্রাইকাররা, গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা মাঠের বাইরে। কিন্তু আমাদের সমাধান খুঁজে বের করতে হবে।’ব্রাইটনের বিপক্ষে হারে কিছুটা হোঁচট খেলেও ভালোভাবেই মৌসুম শেষ করার বার্তা দিয়েছেন মারেস্কা।

তিনি বলেন, ‘আমি পৌঁছানোর পর এটা সবচেয়ে বাজে মুহূর্ত। কিন্তু আমরা এখনো প্রতিযোগিতায় আছি। আমাদের ভালোভাবে শেষ করতে হবে।’২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে নটিংহ্যাম ফরেস্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit