শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বোচাগঞ্জ ইউটিউব দেখে বিনা চাষে রসুন আবাদে সফল নুর শাহ আলম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ : অন্যান্য সবজির পাশাপাশি প্রথম বারের মতো জমিতে বিনা চা‌ষে রসুন চাষ করে সফলতার স্বপ্নে বিভোর কৃষক নুর শাহ আলম। সে দিনাজপু‌রে বোচগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামের বাসিন্দা। পারিবারিক চাহিদা পূরণে ও মুনাফার আশায় প্রতি বছর আলু, ভূট্টা, সরিষা, গম চাষ করে আসছেন। আর এর ধারাবাহিকতায় ইউটিউব দেখে এবার প্রথম বারের মতো এ রসুন চাষে আগ্রহী হন তিনি। কম খরচে অধিক লাভ ও পারিবারিক ভাবে চাহিদা পূরণের লক্ষ্যে বা‌ণি‌জ্যিক ভাবে শুরু করেন রসুন চাষ।

যেহেতু সারা বছর এর চাহিদা রয়েছে খাদ্য প্রক্রিয়ায় সে লক্ষ্যে মসলা জাতীয় এ ফসল চাষ করছেন তিনি। তার এ রসুন চাষ পদ্ধতি দেখে আগামীতে এটি চাষের ইচ্ছা ও আগ্রহ পোষন করেছেন আশেপাশের স্থানীয় অনেক কৃষক। দুর দুরান্ত থেকেও রসুন চাষের জমি দেখতে প্রতিদিন আসছেন অনেকেই। নুর শাহ আলমের রসুন আবাদ দেখতে আশা কৃষক আশিকুর রহমান বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আজ আলম ভাইয়ের রসুন চাষ পদ্ধতি দেখতে আসলাম। দেখে খুব ভালো লাগল।

আমিও আগামী বছর এক বিঘা জমিতে রসুন চাষ করবো। স্থানীয় কৃষক পারভেজ বলেন, রসুন চাষ আমাদের এলাকায় কমই হয়। কিন্তু আলম ভাই এবার রসুন চাষ করে এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আলম ভাইয়ের রসুন চাষ দেখে আগামীতে আমারও রসুন চাষ করার ইচ্ছা আছে। তরুন উদ্যোক্তা নুর শাহ আলম বলেন, আমি যখন জমিতে বিনা চাষে রসুন রোপন করি তখন আমাকে এলাকার মানুষ পাগল বলেছিল।

কিন্তু রসুনে আবাদ ভালো হওয়ায় এখন আমাকে নিয়ে প্রশংসা করে এলাকার মানুষ। রসুন চাষের এই পদ্ধতি কোথায় পেলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জমিতে বিনা চাষে রসুন চাষ পদ্ধতি প্রথম নাটোরে বন্ধুর বাসায় দেখছি। সেখান থেকে আমার ভাবনা ছিল যে আমি এই পদ্ধতিতে রসুন চাষ করবো। তখন থেকেই আমি ইউটিউবে রসুন চাষ করার পদ্ধতি দেখা শুরু করি। তিনি আরও বলেন, আমি সাড়ে চার বিঘা জমিতে রসুন চাষ করেছি। এই রসুন চাষ করতে আমার খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আমি আশা করছি রসুন বিক্রি করে ১১ লক্ষ টাকার মতো পাবো। আগামীতে আরও বেশি পরিমান জমিতে রসুন চাষ করবো।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা বলেন, বোচাগঞ্জ উপজেলার সাদামহল ব্লাকে নুর শাহ আলম নামে একজন কৃষক জমিতে প্রথম বারের মতো বিনা চাষে রসুন আবাদ করেছে। কৃষি সম্প্রসারণ এর পক্ষ থেকে আমরা তাকে কারিগরি পরামর্শ ও বিভিন্ন সার্বিক সহযোগীতা করে যাচ্ছি। আশা করছি ফলন ভালো হবে। কৃষকও লাভবান হবে। আমি নুর শাহ আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit