শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করল কুয়েত সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ করেছে কুয়েত সরকার। শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৫। অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৭। এবার ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে কুয়েত সরকার।

কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানান, ২০২৪ সালে দেশটিতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে।

গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতা না থাকার কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit