শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিকদেরকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ধসঢ়; তমাল এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ধসঢ়; তমাল ফুলবাড়ীর সার্বিক পরিস্থিতির বিষয় নিয়ে এই মতবিনিময় সভা করেন।মতবিনিময় সভায় ধৈর্য্য সহকারে তিনি সাংবাদিকদের বিভিন্ন কথা শুনেন এবং ফুলবাড়ীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও নানা দিক তুলে ধরে তিনি বলেন ফুলবাড়ীর উন্নয়নকল্পে আপনারা সহযোগিতা করলে ফুলবাড়ী একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। ফুলবাড়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু সুন্দর রাখতে আপনারাই দিক নিদর্শন দিতে পারেন।

আপনারা সমাজের দর্পন। বিশেষ করে ফুলবাড়ী উপজেলার কোথায় কি ঘটছে আমাদের চেয়ে আপনারাই সবচেয়ে বেশি খবর রাখেন। সেই জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ জুলাই ও আগস্টে ঘটনার পর ফুলবাড়ীতে তেমন কোন ঘটনা ঘটেনি। কারণ আপনারা সার্বিক সহযোগিতা করেছেন। সরকারি এই সম্পদ আপনাদের। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ফুলবাড়ীর উন্নয়ন ও ভবিষ্যৎ।সমস্যা থাকবে। তা সমাধানও হবে। আমি চেষ্টা করব অন্ততপক্ষে প্রতি মাসে এক বার আপনাদেরকে নিয়ে এই মতবিনিময় সভা করা যায়। শতকাজের মধ্যেও আমি আপনাদের পাশে থাকব এবং সাংবাদিকদেরকে সব রকম সহযোগিতা করব।আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের এবং আমাদের মধ্যে যেন কোন ভুলবোঝাবুঝির অবকাশ না থাকে। আমাদেরকে সহযোগিতা করলে আমরা রাষ্ট্রীয় কাজে এগিয়ে যাব। সে জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অভিযান চালিয়ে সরকারি রাজস্ব বৃদ্ধি করেছি। আপনারা যখনই কোন কাজে ফোন দিয়েছেন আমি তাৎক্ষনিক সেই কাজটি করার চেষ্টা করেছি।

আমরা সরকারি কর্মচারী, আপনারা আমাদেরকে সহযোগিতা যদি না করেন তাহলে আমরা কাজ করতে পারব না। আপনাদের সহযোগিতায় আমরা কাজ করতে সাহস পাব। এজন্য সাংবাদিক ভাইয়েরা আপনারা এগিয়ে আসুন। আমাদেরকে সহযোগিতা করুন। ফুলবাড়ীর উন্নয়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আগামী দিনেও করব ইনশাল্লাহ্ধসঢ়;, শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন সব রকম কাজ করে যাচ্ছে। আমরা কেউ বসে নেই। আপনাদের সবার মঙ্গল কামনা করছি।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit