রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বাড়িতে পৌঁছে যা বললেন কনটেন্ট ক্রিয়েটর কাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ খবর শুনে সকালে বাড়িতে পৌঁছান কাফি। এ ঘটনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় তার পিতামাতাসহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিল। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে অভিযোগ করেন কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছেন।

আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর শুনে সকাল ১১টায় নিজ বাড়িতে পৌঁছান কাফি। এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘যেহেতু ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় নেতৃত্ব দিয়েছেন, সেখানে ছিলেন তিনি। এ কারণেই তার বাড়িতে আগুন দেয়া হয়েছে।’

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের প্রতি ইঙ্গিত করে রাফি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার সমাধান এবং বাড়ি পুনর্নিমাণ না হলে তিনি রাজপথে দাঁড়াবেন।’

এ ঘটনায় কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্নের জবাবে কাফি জানান, তিনি কাউকে সন্দেহ করে বিপদে ফেলতে চান না। তিনি বলেন, ‘সরকার যদি না পারে তাহলে দয়া করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাক। একটা বিপ্লবী সরকার গঠন করে তারপর দেশ চলুক।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমেদ মাঈনুল হাসান জানান, বিষয়টি পুলিশ বিভাগ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। এটা নাশকতা নাকি দুর্ঘটনা সেটি নিয়ে পুলিশ তদন্ত করছে। তাছাড়া ফায়ার সার্ভিসের তদন্তের একটি বিষয় রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বে সাথে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit