মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

রমজানে ট্রাকে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : পবিত্র রমজানে কম আয়ের মানুষের জন্য ট্রাকে নিত্যপণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার সকালে খুলনায় টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি উদ্বোধনের সময় বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিন এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত নয় হাজার টন পণ্য বিক্রি করা হবে। এটি কম আয়ের মানুষের মূল্যস্ফীতির বোঝা কমাবে। তিনি বলেন, প্রায় ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি দামে পণ্য সরবরাহ করে টিসিবি। রমজানে অতিরিক্ত ১২ লাখ পরিবারকে এই সেবা দেওয়া হবে। এটি বাজারদর স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে টিসিবি সব বিভাগীয় সদর ও পাঁচ দারিদ্র্যপীড়িত অঞ্চলসহ ১৩ এলাকার ১২ লাখ পরিবারের মধ্যে বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

 প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা, চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা ধরা হয়েছে। উপদেষ্টা স্মার্ট কার্ড রূপান্তরে খুলনার সাফল্য তুলে ধরে বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্ড অ্যাক্টিভেশন শেষ হবে। এতে উপকারভোগীর সংখ্যা বাড়বে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit