শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পুকুরে ডুবে ওমর ফারুক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওমর ফারুক বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের মোঃ দোলনের ছেলে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক পুকুরে ভেসে থাকা মাছ ধরতে পানিতে নামলে গভীর পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটির চাচা রবিউল মৃতদেহটি ভ্যানগাড়িতে করে থানায় নিয়ে আসেন। থানা পুলিশ তদন্তের স্বার্থে প্রায় আড়াই ঘণ্টা লাশটি থানায় রেখে দেয়।

পরে পরিবারের সদস্যদের অনুরোধ ও শিশুটির মা থানায় উপস্থিত হয়ে কান্নাকাটি করলে, স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া মৃত্যুর সনদ গ্রহণের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন, “মৃত শিশুটির লিগ্যাল গার্ডিয়ানের পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় একটি ইউডি মামলা করে তার মায়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit