বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নোয়াখালীতে ট্রাক চাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানাতে পারেনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামের কোম্পানীগঞ্জ টু দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই নারী পাগলের বেশে এলাকায় ঘুরাফেরা করতেন। মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit