বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রাঙামাটিতে সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামী আ’লীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচরে ২৪ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার ১নং আসামী উপজেলা আওয়ামীলীগ নেতা নিখিল নাথ (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার হাসপাতাল পাড়া এলাকা থেকে নিখিল নাথ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম। নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বলে জানাগেছে।

এ বিষয়ে ওসি নাজির আলম জানান, ২৭ ডিসেম্বর ২০০৬ এর ৩০২/৩৪ পেনাল কোড সিএস এর ০১নং আসামী নিখিল নাথ, পিতা-মনিন্দ্রনাথ কে ওয়ারেন্ট মূলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আমরা আসামীকে হাজতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর, মোঃ নাজির আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হতে ওয়ারেন্টভূক্ত মামলার আসামী নিখিল নাথ-(৫০) আটক করে নানিয়ারচর থানা হেফাজতে নিয়ে যায় বলে জানা যায়।

উক্ত আসামীর মামলার নথি যথাক্রমে,নানিয়ারচর থানা মামলা নং-০১ তারিখ ২৭/১২/২০০৬ইং। ধারা-৩০২/৩৪ দন্ডবিধি,জিআর নং ৩০৪/০৬। উক্ত আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরন করার প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit