বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বইমেলার স্টলে ভাঙচুরের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের সহিংসতা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।  

ভাঙচুরে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই পবিত্র স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যেকোনো সহিংসতার ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বলেও বার্তায় জানানো হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit