বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নোয়াখালীতে ট্রকা চাপায় ভাই-বোনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর সদর উপজেলায় ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই-বোন। এ ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, একই ইউনিয়নের ন্যার্যার ভাঙতি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো.আরাফাত (৫)। তারা  স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।  

স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে সাইকেল যোগে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় নতুনহাট বাজার গ্রামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।জানতে চাইলে সুধারম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit