রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ডেভিল হান্ট অভিযানে লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি আটক

জিন্নাতুল ইসলাম জিন্না,  
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন (৩৫) কে আটক করেছে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা পুলিশ।রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত সাব্বির হোসেন, লালমনিরহাট-১ আসনের সাবক সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের আপন ভাতিজা এবং উপজেলার বড়খাতা এলাকার বাবুল মিয়ার ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ওই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনকে আটক করা হয়।এছাড়াও ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ নামে শহরের মিশনমোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর মামলায় আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit