রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী খুব শিগগির ভেনিস শহরে উড়াল দিচ্ছেন সুনেরাহ, কিন্তু কেন? জাহিদ হাসানকে ‘বাবা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য জুলাই হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটি বলছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনডব্লিউটিসি) প্রাথমিকভাবে বলেছিল যে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জে সুনামির হুমকি রয়েছে। ওই স্থানের বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে সরে যেতে এবং বন্দর, মেরিনা, উপসাগর এবং খাঁড়ি থেকে দূরে থাকতে এবং সুনামি পর্যবেক্ষণের জন্য তীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit