বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

জাবিতে ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা উপলক্ষে স্বাগত মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিল নিয়ে প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জর্জিস মোহাম্মদ ইব্রাহীম আমাদের আজকের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো ছাত্রবান্ধব ছাত্রসংগঠন হিসেবে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আমরা আগামীকাল সকাল থেকে ভর্তিচ্ছুদের সাহায্যার্থে সকাল থেকেই উপস্থিত থাকবো। ভর্তিচ্ছুদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে জাবি ছাত্রদল সচেষ্ট থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ের আল মাহমুদ- জাবিতে নবীনদের ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ আমরা স্বাগত মিছিল করেছি। ভর্তিচ্ছুদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে জাবি ছাত্রদল বদ্ধ পরিকর। ভর্তিচ্ছুদের যেকোনো হলে পৌঁছে দেয়া সহ যেকোনো সমস্যা সমাধানে কাজ জাবি ছাত্রদল কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪১ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ইকবাল হোসেন বলেন, ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় পড়েন, যেমন অনেকে এডমিট কার্ড হারিয়ে ফেলেন, হল খুঁজে পান না, হলে থাকার সিট পান না ইত্যাদি। ভর্তিচ্ছুদের সহায়তায় আমাদের জুনিয়ররা যেকোনো পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিককে মিছিলে দেখা যায়নি।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit