শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

নারায়ণগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচঁপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মহাসড়কের কাঁচপুরের পশ্চিম পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুনামগঞ্জ উপজেলার আশরাফুল আলমের স্ত্রী কাকলি, কাকলির ছেলে পাঁচ বছর বয়সী আরিয়ান আহম্মেদ রাফি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালক আনিসুর রহমান।

এদের মধ্যে নিহত কাকুলি কাঁচপুরের এসএফ ফ্যাশন নামের পোশাক কারখানার শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শীমরাইল থেকে মহাসড়কের কাঁচপুরে ঢাকাগামী লেনের উল্টো পথ ধরে যাচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশাটি। এসময় একই লেনে একটি দ্রুত গতির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন।

গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক ও নিহত কাকলির মেয়ে সেতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে, এ ঘটনায় সড়ক আইনে মামলা হবে বলে জানান তিনি।

নিহতের স্বজনেরা জানায়, নিহত কাকলি তার ছেলেমেয়ে নিয়ে বেসরকারি একটি হাসপাতাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়িতে ফেরার পথে তারা এই দুর্ঘটনার কবলে পড়েন।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit