বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সুজাতপুর কলেজের সভাপতি আক্তার হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে আক্তার হোসেনকে মনোনয়ন করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি প্রফেসর ড. এম মেজবাহ উদ্দিন সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন আক্তার হোসেন। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক জেবা ফারহানার স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ আফজাল হোসেন।

এই এডহক কমিটির মেয়াদ ২০২৫ সালের দোসরা মে পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপাচার্য এ মনোনয়ন যেকোনও সময় প্রত্যাহার করতে পারেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর এডহক কমিটি ঘোষণা করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit