বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

চলতি বছরের শেষেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে। সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এনএইচকে) দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, ওই সময়ের পরিস্থিতি বললে, আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ-অর্থনীতি-রাজনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিক। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে, তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে।

সাক্ষাৎকারে তরুণ প্রজন্মকে নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে চায়। আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কীভাবে এগোই।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতিও সাক্ষাৎকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit