বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর-৪ আসনের সাবেক এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তিনতলা বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় তারা।

দুই ঘন্টার পর দুপুর ২টার দিকে ফায়ারসার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়।

শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। আর দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হলেও শাহরিয়ারের বাড়িটি অক্ষত ছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত বাড়িটিও জ্বালিয়ে দেওয়া হলো।

আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শাহরিয়ার আলম।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit